আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী || তেলেঙ্গানা করিমনগরে আয়োজিত গুুজু রিও ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্দু-নেপাল ক্যারেটা ২০২৪ চ্যাষ্পিয়নশীপ প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন হয় ত্রিপুরা রাজ্য দলের খেলোয়াড়। গত ৩রা ফেব্রুয়ারী থেকে ৪ঠা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া ক্যারাটে চ্যাষ্পিয়নশীপে রাজ্যের হয়ে ৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। বুধবার অলিষ্পিক ভবনে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিষ্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়, টি আর পি সি চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া সহ অন্যানরা।
