দুই প্রার্থীকে নিয়ে পদযাত্রায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭-রামনগর বিধানসভায় উপ-নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদারের সমর্থনে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়। শনিবার সকালে এই পদযাত্রায় ভোট প্রচারে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গণদেবতাদের সাথে কথা বলে এবং তাঁদের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রতি অটল বিশ্বাস দেখে আমি নিশ্চিত যে রেকর্ড ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭-রামনগর বিধানসভায় উপ-নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*