বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুন || শিক্ষা ব্যবস্থায় আরেকধাপ এগিয়ে গেলো শান্তিরবাজার মহকুমা। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এর প্রচেষ্টায় বেকার যুবক যুবতিদের জন্য নার্সিং প্রশিক্ষনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বর্তমান সময়ে নার্সিং প্রশিক্ষনের জন্য রাজ্যর বিভিন্ন যুবক যুবতিদের বহিঃ রাজ্যে অধিক অর্থ ব্যায় করে যেতে হয়। এখন থেকে বিধায়কের প্রচেষ্টায় রাজ্যের যুবক যুবতিরা স্বল্প অর্থ ব্যায় করে এখানেই প্রশিক্ষন নিতে পারবে। এই প্রশিক্ষনের জন্য বেশি পরিমানের অর্থের প্রয়োজন হবে না। প্রশিক্ষন চলাকালিন স্কলারশিপের টাকা দিয়েই যুবক যুবতিরা প্রশিক্ষন নিতে পারবে। বিধায়কের উদ্দ্যোগে গরীব শ্রেনীর লোকজনদের আশা পূরনের লক্ষ্যে রাজ্য সরকারের অনুমোদিত এএনএম ও জিএনএম নার্সিং ইনন্সিটিউট খোলা হয়েছে। শান্তিরবাজার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং ৫ বছরের জন্য লিজে নিয়ে শুরু করা হচ্ছে এই প্রশিক্ষন কেন্দ্র। প্রশিক্ষন কেন্দ্রে প্রথম পর্যায়ে এএনএম-এ ৬০ জন ও জিএনএম-এ ৬০ জন ছাত্র ছাত্রীকে ভর্তি করানো হবে। তাদের জন্য থাকা ও যাতায়তের বিশেষ ব্যবস্থা করা হবে বলে জানান। প্রথম বছরে কোনোপ্রকার বাছাই ছারা ভর্তি করানো হচ্ছে। জুলাই মাস পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া।
সোমবার সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে নার্সিং ইনষ্টিটিউটের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। এই প্রশিক্ষন কেন্দ্র থেকে যেসকল যুবক যুবতিরা উত্তির্ণ হবে তাদের জন্য ইনষ্টিটিউটের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান। শান্তিরবাজার মহকুমায় এই ধরনের ইনষ্টিটিউট খোলা হবে তা কোনোদিন ভাবতে পারেনি শান্তিরবাজার মহকুমাবাসী। বর্তমান সময়ে বিধায়কের প্রচেষ্টায় সমগ্র রাজ্যের অনেক যুবক যুবতি এই প্রশিক্ষন কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হবে বলে সকলে আশাবাদী।
