কাঞ্চনজঙ্ঘা দূর্ঘটনায় তার পা ভেঙ্গেছে খোয়াইয়ের যুবক দীপঙ্কর দেবের, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি টিম দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || রাজ্য সরকারের তরফে একটি টিম দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এবং তারা বিকেলের মধ্যেই সেখানে পৌছে যাবে বলে জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী।
আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখন পর্যন্ত রাজ্যের কোন যাত্রীর আহত কিংবা নিহত হবার কোন ধরনের খবর নেই বলে  জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান তিনি।
এরপরেও রাজ্য সরকারের সংস্লিষ্ট দপ্তর যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে বিকেলে জানা যায়, খোয়াইয়ের রেল যাত্রী দীপঙ্কর দেব আহত হয়েছেন। দূর্ঘটনায় তার পা ভেঙ্গে গেছে।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যাপারে সাহায্য করছেন সাংসদ বিপ্লব কুমার দেব। রেল মন্ত্রকের সাথে যোগাযোগ রাখছেন তিনি বলে জানা যায়।
এদিকে রেল দুর্ঘটনায় রাজ্যের কোনো যাত্রীর মৃত্যু হলে নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উল্লেখ্য, সোমবার সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা যায়, মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে পশ্চিম্বঙ্গের শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*