মন্ত্রী সুশান্ত চৌধূরীর হাত ধরে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন মাধববাড়িতে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষক বন্ধুদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২,১৮৩ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি রবি মরসুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানীয়া মহাকুমার কৃষকদের সুবিধার্থে জিরানীয়ার মাধববাড়িস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাস পরিসরে সরকারি খাদ্য গুদাম সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী। মাধববাড়িতে এই ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনের ফলে এলাকার স্থানীয় কৃষক বন্ধুরা উপকৃত হবেন।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, রাণীরবাজার পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস-চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া মহাকুমার মহাকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, জিরানীয়া মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকেরা ও স্থানীয় কৃষকবন্ধুরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*