ক্রেতা স্বার্থ সুরক্ষায় মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকারঃ মন্ত্রী সুশান্ত চৌধূরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || ভোক্তা হিসাবে ভোক্তাদের অধিকার এবং জনগণের কর্তব্য সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের মৌলিক অধিকারগুলিকে সুরক্ষিত করার অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং মিলনায়তনে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ভোক্তা সচেতনতা কর্মসূচি উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজিত হয় ‘ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র’ ও ‘ওপেন ক্যুইজ প্রতিযোগীতা’।
এদিন মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে এই আলোচনা চক্রের শুভ সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী।
এদিন এই অনুষ্ঠানের সূচনা করে মন্ত্রী সুশান্ত চৌধূরী বলেন, শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। ভোক্তাদের যেমন নিজেদের অধিকার সমন্ধে সচেতন হতে হবে তেমনি ব্যবসায়ীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে। তিনি বলেন, ক্রেতা স্বার্থ সুরক্ষায় মূল্যবোধের অবক্ষয় নয় বরং জাগরন দরকার! ভোক্তাকে অধিকার রক্ষায় আরও সচেতন হতে হবে। আমরা সবাই ভোক্তা, একজন ব্যবসায়ীও ভোক্তা। একজন ভোক্তার অধিকার রক্ষায় আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই আমি ভোক্তা অধিকার নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি ভোক্তাদের অধিকতর সচেতন হওয়ার আহবান জানান তিনি।
এদিন এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, সদর মহাকুমার মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*