আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || তিপ্রা মথা পার্টির সভাপতি বি কে হ্রাংখল এবং টিএমপি সি ডব্লিউ সি সদস্য রাজেশ্বর দেববর্মা এবং প্রাক্তন মন্ত্রী মেভার কুমার জামাতিয়া বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারের নিকট এক ডেপুটেশনে তারা মিলিত হয়েছিলেন। ডেপুটেশন কালে তারা রাজ্য নির্বাচন কমিশনারকে একটি স্মারকলিপি তুলে দেন এবং এই স্মারকলিপিতে উল্লেখ করেন, এডিসি এলাকার দুটি কেন্দ্র যথা খোয়াই ও চাম্পাহাওর খালি পড়ে আছে দু’বছর হয়ে গেল। পাশাপাশি ভিলেজ কাউন্সিলের নির্বাচনের দাবি জানায় তারা। যদিও নিয়ম রয়েছে ছয় মাসের ভিতর উপনির্বাচন করার। রাজ্য সরকার এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় আজকের এই ডেপুটেশন বলে জানান তিপ্রা মথা নেতৃত্ব।
পরবর্তীকালে রাজ্যপালের হস্তক্ষেপে মোটামুটি একটি সিদ্ধান্ত হয় আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচনের পর চার মাসের ভেতর এডিসি’র দুটি খালি কেন্দ্র এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত করা হবে।
