অ‍্যানিমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ভারত বিকাশ পরিষদের উদ্যোগে অ‍্যানিমিয়া শিবির অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || আগামী ১০ই জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে ৩০শে জুন, রবিবার ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ‍্যোগে স্থানীয় হরিজন কলোনিতে অ‍্যানিমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এক অ‍্যানিমিয়া শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ২৩নং ওয়ার্ডের কাউন্সিলার মনিমুক্তা ভট্টাচার্য, বিজেপি মন্ডল প্রেসিডেন্ট চন্দশেখর দেব এবং পরিষদের সদস্য -সদস‍্যারা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও মাতৃবন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
শিবিরে স্বাগত ভাষণ রাখেন ভারত বিকাশ পরিষদের সম্পাদিকা শ্রাবনী পাল। পরিষদের সেবামূলক কর্মকাণ্ডের উপর বক্তব‍্য রাখেন সেবা প্রমুখ এমিলি চন্দ। মহিলাদের সশক্তিকরন এবং রক্তাল্পতা কেন হয় সে সম্পর্কে আলোচনা করেন রিজিওন‍্যাল সহভাগিতা মঞ্জু দেব। ভারত বিকাশ সম্পর্কে আলোচনা করেন রিজিওন‍্যাল জেনারেল সেক্রেটারি ডঃ মুনীন্দ্র মিশ্র।
এদিন ডঃ মৃণাল দাস এবং ডঃ জয়িতা কলই উপস্থিত রোগীদের পরীক্ষা করেন। মোট ৩২জন রোগীকে রক্ত পরীক্ষা করা হয় এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠান ঘোষনায় ছিলেন সহ সম্পাদিকা এষা ধর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*