বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি চালকের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি চালকের। সারা জীবন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি চালিয়েছেন চন্দন দাস। অত্যন্ত বিশ্বস্ত ছিলেন প্রয়াত চন্দন দাস। মঙ্গলবার রাতে নিজ বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
নিজের গাড়ির চালকের এই মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সস্ত্রীক হাসপাতালে দেখতে গিয়েছিলেন মানিকবাবু।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*