আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || রাজ্যসভার উপ-নির্বাচনে প্রার্থী হয়ে বুধবার নিজের মনোনয়নপত্র দাখিল করলেন ত্রিপুরার বিজেপি মনোনীত প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এদিন তিনি ত্রিপুরা বিধানসভায় গিয়ে এআরও’র হাতে মনোনয়ন পত্র তুলে দিয়েছেন। এদিন তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
