আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে || প্রবল বৃষ্টি ও বজ্রপাতে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে হাল চাষের দুটি গরুর। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ এলাকার যামিনী মজুমদার পাড়ায়।
জানা যায়, শনিবার সকালে বজ্রপাতের কারণে কৃষক বিমল মজুমদারের দুটি হাল চাষের গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হঠাৎ বজ্রপাতের আঘাতে গরুগুলি ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জানা যায়। যা কৃষকের জন্য বড় ক্ষতি। মাথায় হাত কৃষক বিমল মজুমদারের।
