আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ মে || চুরি যাওয়া তিনটি বাইক সহ
দু’জন চোরকে আটক করে পুলিশ। সোমবার আগরতলার এনসিসি থানার পুলিশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিন আগরতলা এন সি সি থানার এসপি ডঃ কিরন কুমার জানান, ১১ জন নেশা সেবনকারীকে আটক করে এনসিসি থানা পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া তিনটি বাইক সহ দু’জন চোরকে আটক কিরা হয় বলে জানান তিনি।
একই দিনে ১০টি মোবাইল ও তিন হাজার টাকা সহ রাহুল দত্ত নামে এক জনকে আটক করে আগরতলা পশ্চিম থানার পুলিশ।
