বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী, খোঁজ নিলেন আহতদের

জাতীয় ডেস্ক, আহমেদাবাদ, ১৩ জুন || আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার এলাকা পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। হাসপাতালে গিয়েও আহতদের খোঁজ নিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু। ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের শাহ বলেন, ‘‘বিমানটিতে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল অত্যধিক। ফলে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি।’’

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*