এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন 11A সিটের যাত্রী রমেশ বিশ্বাস কুমার

জাতীয় ডেস্ক, আহমেদাবাদ, ১৩ জুন || আহমেদাবাদে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন 11A সিটের যাত্রী রমেশ বিশ্বাস কুমার। এয়ার ইন্ডিয়ার এই AI 171 ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্ট ‘Boeing 787-8’ টাইপের। একটু ডিটেলসে সিটবিন্যাস দেখে বোঝাযায়, এই 11A সিট হল ঠিক ইমারজেন্সি এক্সিটের সামনে এবং জানালার ধারে।
এই ইমারজেন্সি এক্সিট সিটের কাছে বসা প্যাসেঞ্জারদের দায়িত্ব বেশি থাকে আপদকালীন ল্যান্ডিংয়ের জন্য। ইমারজেন্সি এক্সিটের সিটেই ভাগ্য প্রসন্ন হল রমেশবাবুর! জানা যায়, তিনি ঝাঁপ দিয়েছিলেন বিমান ক্র‍্যাশের আগে! অর্থাৎ, এমারজেন্সি এক্সিটের ব্যবহারই করেছিলেন!

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*