জাতীয় ডেস্ক, আহমেদাবাদ, ১৩ জুন || বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এরপর তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘ধ্বংসস্তূপের দৃশ্যটি দুঃখজনক। পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রমকারী কর্মকর্তা এবং দলগুলির সাথে দেখা হয়েছে। এই অকল্পনীয় ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
বিমান দূর্ঘটনার পর শুক্রবার সকালে আহমেদাবাদের সিভিল হাসপাতালে আহতদের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
