আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || বৈষ্ণবপুর এলাকার বিজেপি বুথ সভাপতি ললিত ত্রিপুরা শুক্রবার আনুষ্ঠানিকভাবে শাসক দল ছাড়লেন। তিনি রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধূরীর উপস্থিতিতে বাম দলে যোগদান করেন।
অনুষ্ঠানিকভাবে দলবদলের সময় ললিত ত্রিপুরা জানান, “বর্তমান সরকার পাহাড় ও জনজাতি এলাকায় উন্নয়নের নামে প্রতিশ্রুতি ভাঙছে। তাই আমি বামপন্থী আন্দোলনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এই দলবদলকে কেন্দ্র করে বৈষ্ণবপুর এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। সিপিআই(এম) নেতারা দাবি করেছেন, ললিত ত্রিপুরার মতো নেতার যোগদান তাঁদের সংগঠনকে আরও মজবুত করবে।
অন্যদিকে, বিজেপি’র তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
