এইচআইভি/এইডস্ শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি সামাজিক ও মানসিক সচেতনতারও বিষয়ঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || এইডস্ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি গৃহীত হচ্ছে। সেই প্রয়াসেরই অংশ হিসেবে শুক্রবার ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতা সভা।
ত্রিপুরা এইডস্ কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ‘ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস্’-এর সদস্যরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, “এইচআইভি/এইডস্ শুধু একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি সামাজিক ও মানসিক সচেতনতারও বিষয়। একযোগে কাজ করলে তবেই এই রোগ প্রতিরোধ সম্ভব।”
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিধায়কদের সক্রিয় অংশগ্রহণে ত্রিপুরা রাজ্য নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সভার শেষে উপস্থিত বিধায়কদের মধ্যে সচেতনতামূলক তথ্যপত্র ও প্রচার সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী দিনে জেলার বিভিন্ন স্তরে আরও এধরনের সচেতনতা সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*