রথযাত্রাকে কেন্দ্র করে জোলাইবাড়ীতে প্রস্তুতি বৈঠক বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন || অন্যান্য বছরের ন্যায়

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুন || অন্যান্য বছরের ন্যায় এইবছরও জোলাইবাড়ী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিয্যবাহী রথযাত্রা উৎসব। জোলাইবাড়ী ব্যবসায়ী সংঘ ও উত্তর জোলাইবাড়ী পঞ্চায়েতের যৌথ উদ্দ্যোগে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক প্রস্তুতি বৈঠক করা হয়। বৈঠক শেষে রথাযাত্রা উৎসবের বিভিন্ন দিকগুলো পরিদর্শন করে বৈঠকে উপস্থিত অতিথিবৃন্দরা। জোলাইবাড়ী রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে কাঠের বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য সামগ্রি নিয়ে হাজির হয়েছে দোকানদারররা। এই রথযাত্রা উৎসবের দশ হাজারের উপরে লোকজনের সমাগম হবে বলে আশাব্যক্ত করেন মেলাকমিটির উদ্দ্যোগতারা। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকা থেকে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। রথযাত্রায় উপস্থিত থাকবে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। রথযাত্রা উৎসবের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি সুজিত দত্ত, এগ্রিস্টেন্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত, উত্তর জোলাইবাড়ী গ্রামপঞ্চায়েতের প্রধান গোপাল বৈদ্য, উপপ্রধান মিঠুন সাহা, মার্সেন্ট কমিটির প্রেসিডেন্ট গৌতম লোধ, বাজার কমিটির সম্পাদক সুদীপ গোপ সহ অন্যান্যরা। আজকের এই বৈঠক ও আগামীদিনের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ব্যাবসায়ী সংঘের সম্পাক সুদীপ গোপ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*