বড়দোয়ালি বিধানসভা এলাকায় পানীয় জলের দূষণে জন্ডিসে আক্রান্ত বহু মানুষ, সমস্যার সমাধানে ব্লক কংগ্রেসের ডেপুটেশন প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || ৮নং টাউন বড়দোয়ালি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের গুণমান নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন, বিগত কিছুদিন ধরে নলকূপ বা জল সরবরাহ লাইনের মাধ্যমে যে জল সরবরাহ করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে পান উপযোগী নয়। ফলে অনেকেই জন্ডিসসহ জটিল পেটের রোগে আক্রান্ত হচ্ছেন।

এই গুরুতর সমস্যার প্রেক্ষিতে শুক্রবার বড়দোয়ালি ব্লক কংগ্রেসের একটি প্রতিনিধি দল জনস্বাস্থ্য ও পানীয় জল দপ্তরের (DWS) আধিকারিকের কাছে উপস্থিত হয়ে এক ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলের তরফে জানানো হয়, অবিলম্বে জল সরবরাহের গুণমান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, সাধারণ মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়বে।

প্রতিনিধি দল দাবি তোলে, আক্রান্ত এলাকাগুলিতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং যেসব এলাকায় জন্ডিস ছড়িয়েছে সেখানে মেডিক্যাল ক্যাম্প বসিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ব্লক কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার পথ খোলা থাকবে। জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, সমস্যাটি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*