যোগেন্দ্রনগরে ধর্মীয় আবহে পালিত হল রথযাত্রা উৎসব, শুভ সূচনা করলেন সাংসদ বিপ্লব দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || রাজধানী আগরতলার যোগেন্দ্রনগরের আদর্শ কলোনীতে অবস্থিত শ্রী শ্রী গৌর গোবিন্দ ভজন কুটির প্রাঙ্গণে বৃহস্পতিবার ধর্মীয় ভক্তি ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব। পবিত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানের সূচনাতেই তিনি শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর মহা আরতিতে অংশগ্রহণ করেন এবং ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে রথের দড়ি টেনে রণযাত্রার শুভ সূচনা করেন। রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার ভক্তদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় উন্মাদনা।

অন্যদিকে, একই দিনে বামুটিয়াস্থিত রাঙ্গুটিয়া গৌড় নিতাই সংঘ আশ্রমে আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। সাংসদ বিপ্লব দেবের গৌরবময় উপস্থিতিতে সেখানে রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় এবং ভক্তদের উদ্দেশ্যে ধর্মীয় সম্প্রীতির বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*