স্ত্রীর মদের জন্য চাপ — গলাটিপে হত্যা করল স্বামী, থানায় গিয়ে স্বীকারোক্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || ত্রিপুরার লেফুঙ্গা থানার অন্তর্গত বামুটিয়া পুলিশ ফাঁড়ির কালী বাজার অঙ্গনওয়ারী এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। স্ত্রীর মদের আসক্তি ও ক্রমাগত চাপ সইতে না পেরে অবশেষে স্ত্রীকে গলাটিপে হত্যা করল স্বামী। এরপর থানায় গিয়ে নিজেই অপরাধের কথা স্বীকার করে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গত ১০i জুলাই রাতে নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, বহুদিন ধরেই স্ত্রী তাঁকে নিয়মিত মদ কিনে দেওয়ার জন্য চাপ দিতেন। টাকা দিতে না পারলে বা দিতে দেরি হলে স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপ্রকার অতিষ্ঠ হয়েই তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে পুলিশকে জানিয়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত এই নৃশংস ঘটনায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*