আপডেট প্রতিনিধি, মেলাঘর, ১৭ জুলাই || মেলাঘর থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের এসকর্টের একটি গাড়ি। সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় এসকর্টে থাকা তিন জন দেহরক্ষী আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। বাকি দুই দেহরক্ষীর প্রাথমিক চিকিৎসা মেলাঘর হাসপাতালে করা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
