আপডেট প্রতিনিধি, গুয়াহাটি, ১৮ জুলাই || শুক্রবার গুয়াহাটিতে অনুষ্ঠিত ২৯’তম উত্তর-পূর্বাঞ্চল বিদ্যুৎ কমিটির বৈঠকে ত্রিপুরা রাজ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বৈঠকে ঘোষণা করা হয়, উত্তর-পূর্ব ভারতের প্রথম ৮০০ মেগাওয়াটের পাম্পড স্টোরেজ প্রকল্প ত্রিপুরাতে শুরু হচ্ছে — যা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে ধরা হচ্ছে।
ত্রিপুরার দৃঢ় অবস্থানের ফলে সম্ভাব্য গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয়েছে, যা রাজ্যগুলির বিদ্যুৎ সরবরাহের সাশ্রয়ী ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, রাজ্যটি পরিচ্ছন্ন জ্বালানি, আঞ্চলিক উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে অবিচলভাবে অগ্রসর হচ্ছে। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন এবং রাজ্যের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করেন।
