আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ৮নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ৩৩ নম্বর ওয়ার্ডের মায়েরা ও বোনদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামল দেব, ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ এলাকার অসংখ্য কর্মীবৃন্দ ও সাধারণ মানুষ। উৎসবমুখর পরিবেশে একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ৩৩ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানান।
