শিশুকন্যা খুনে নতুন মোড়, তদন্তের জালে অভিযুক্ত বাবার ‘দুই সংসার’, তিন দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত

গোপাল সিং, খোয়াই, ১১ আগস্ট || দেড় বছরের শিশুকন্যাকে ঠাণ্ডা পানীয়ের সাথে বিষ মিশিয়ে খুনের অভিযোগে ধৃত টিএসআর জওয়ান রথীন্দ্র দেববর্মাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে এবার এক চাঞ্চল্যকর নতুন মোড় এসেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের দুটি সংসার থাকার বিষয়টি সামনে আসতেই তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার নেপথ্যে হয়তো গভীর কোনো পারিবারিক বিবাদ বা জটিল কোনো রহস্য লুকিয়ে আছে। পারিবারিক অশান্তিই কি এই নারকীয়তার জন্ম দিয়েছে? নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র?
যে ঘটনাকে কেন্দ্র করে পিতৃত্বের চরম অবমাননায় স্তম্ভিত হয়েছিল গোটা রাজ্য, তার শিকড় এখন আরও গভীরে প্রবেশ করছে। প্রাথমিকভাবে মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হলেও, ‘দুই স্ত্রী’-এর তথ্য সামনে আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পুলিশ এখন বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যে অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে তিন দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছে। এই তিন দিনে পুলিশ অভিযুক্তকে জেরা করে এই রহস্যের জট খোলার চেষ্টা করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*