পালাটনায় কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দিল রোটারি ক্লাব অফ আগরতলা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || গোমতি জেলার কাকরাবান ব্লকের অন্তর্গত পালাটনা গ্রামে সবজি চাষীদের চাষাবাদ আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রোটারি ক্লাব অফ আগরতলা। রবিবার, ১০ই আগস্ট আগরতলা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরের এই গ্রামে ৩৫৬ জন সবজি চাষীর হাতে বিভিন্ন প্রজাতির সবজির বীজ, খনিজ মিশ্রণ, জৈব সার, কৃষি রাসায়নিক এবং স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। গোমতি নদীর তীরে অবস্থিত এই গ্রামের কৃষকরা মূলত সবজি চাষের উপর নির্ভরশীল।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ আগরতলার সভাপতি রোটারিয়ান কিসলয়া ঘোষ, সম্পাদক রোটারিয়ান ডা. প্রিয়নাথ দাস, রোটারিয়ান অসীম চক্রবর্তী, রোটারিয়ান সুনীত চন্দা, রোটারিয়ান দুলাল দেবনাথ ও রোটারিয়ান সুবীর ভৌমিক উপস্থিত ছিলেন। এছাড়া রোটার্যাক্ট ক্লাব অফ আগরতলা মেডিকেডস-এর পক্ষে রোটার্যাক্টর কৌস্তভ ঘোষ, রোটার্যাক্টর সৌম্যময় দত্ত ও রোটার্যাক্টর শুভদীপ দাস কৃষকদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো স্থানীয় কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা, যাতে তারা কম খরচে বেশি উৎপাদন করতে পারেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*