অবৈধ মদের বিরুদ্ধে মহিলা পুলিশের অভিযান: গ্রেপ্তার এক যুবক, বিপুল পরিমাণ মদ জব্দ

গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || খোয়াই মহিলা থানার পুলিশ দল জেলা প্রশাসনের সিভিল টিমের সহযোগিতায় রবিবার সমতল পদ্মবিল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার হয়। অভিযানে পুলিশ অভিযুক্ত দীপন দাসের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫১ বোতল বিদেশি মদ জব্দ করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাটি ত্রিপুরা এক্সাইজ অ্যাক্টের ধারা ৬৯ অনুসারে নথিভুক্ত হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ধারা ৪৫ অনুযায়ী প্রসিকিউশন রিপোর্টও জমা দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় অবৈধ মদের রমরমা ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*