ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সম্মাননা পেলেন প্রবীণ পাওয়ার ইঞ্জিনিয়াররা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || ৫৮’তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে সোমবার পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন দেব বর্মণ এবং জেনারেল সেক্রেটারি উত্তম কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ইঞ্জিনিয়ার রঞ্জন দেব বর্মণ।
অনুষ্ঠানে রাজ্যের প্রবীণ চারজন বলিষ্ঠ ইঞ্জিনিয়ারকে সম্মাননা প্রদান করা হয়, যারা কর্মজীবনে রাজ্যের বিভিন্ন পাওয়ার সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের মধ্যে ছিলেন তাপস গাঙ্গুলী, শিবাজী দেব বর্মণ, ভাস্কর সেনগুপ্ত এবং পরিমল ভট্টাচার্য।
ইঞ্জিনিয়ার্স ডে-র এই বিশেষ দিনে সামাজিক উদ্যোগ হিসেবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গা চৌমুহনীতে হসপিটালে রোগীদের মধ্যে ফল-মিষ্টি বিতরণ এবং প্রয়োজনীয় রোগীদের জন্য হুইলচেয়ার প্রদান করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*