ফুটবল উন্মাদনায় মুখর বক্সনগর, টুর্নামেন্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ সেপ্টেম্বর || রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সোমবার বক্সনগর মিনি স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। টানা বৃষ্টির মধ্যেও হাজারো দর্শক ও ফুটবলপ্রেমীদের ভিড় জমে স্টেডিয়ামে। খেলাপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ রাখার পাশাপাশি নেশামুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আহ্বান জানান, “আসুন, আমরা সকলে মিলে নেশামুক্ত ত্রিপুরা গড়ে আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করি।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*