শারদ আনন্দ ভাগ করে নিতে তৃণমূলের মানবিক উদ্যোগ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মানবিক উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বনমালীপুর এলাকায় দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। এদিন তাঁরা একে একে দুঃস্থদের হাতে উৎসবের নতুন বস্ত্র তুলে দেন।
আয়োজকরা জানান, দুর্গোৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ ভাগ করে নিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*