সুস্থ নারী, সশক্ত পরিবার” অভিযানে শান্তিরবাজারে মেগা স্বাস্থ্য শিবির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || “সুস্থ নারী, সশক্ত পরিবার” অভিযানের অঙ্গ হিসেবে বুধবার শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির।
উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. রাকেশ চৌধুরী। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু দাস, অরূপ রায়, শ্রেয়া চৌধুরী, পুস্পল চৌধুরী, সঞ্জিত মগসহ আরও অনেকে চিকিৎসা পরিষেবা দেন।
এদিন মুহুরিপুর, লতুয়াটিলা, কালমা, শিবপুর প্রভৃতি এলাকা থেকে প্রায় আড়াইশো রোগী চিকিৎসার জন্য আসেন। তাদের বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন রক্তপরীক্ষা, এক্স-রে ইত্যাদি সুবিধা প্রদান করা হয়। যাদের আভা কার্ড নেই, তাদের নতুন কার্ডও তৈরি করে দেওয়া হয়।
ডা. রাকেশ চৌধুরী জানান, এই অভিযান একটি দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম। প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে এর সূচনা করেছেন। এর মূল হ?লক্ষ্য হলো দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, যাতে স্বাস্থ্য পরিষেবার অভাবে কোনো নারী গুরুতর অসুস্থ না হন।
ডা. চৌধুরীর বক্তব্যে তিনি আরও বলেন, “মা ও বোনদের সুস্বাস্থ্য নিশ্চিত করলেই একটি সশক্ত পরিবার ও সমাজ গড়ে তোলা সম্ভব। আজকের স্বাস্থ্য শিবিরে দূর-দূরান্ত থেকে আগত মানুষদের উচ্ছ্বাস দেখে আমরা অত্যন্ত আনন্দিত।”
একই দিনে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও একটি মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, শিশু বিশেষজ্ঞ প্রসেনজিৎ দাসসহ অন্যান্য চিকিৎসকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*