বিভিন্ন দল ছেড়ে ২১২৩ জনের যোগদান তিপ্রা মথায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে সিপিআই(এম), কংগ্রেস, বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দল থেকে একযোগে বহু জনজাতি মহিলা ও পুরুষ তিপ্রা মথায় যোগদান করেন। মোট ৩১৬টি পরিবারের প্রায় ২১২৩ জন ভোটার এদিন তিপ্রা মথার পতাকাতলে শামিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, মন্ত্রী অনিমেষ দেব বর্মণ, দলের শীর্ষ নেতা রঞ্জিত দেববর্মা ও বিজয় রাৎখল প্রমুখ।
রাজধানীর এই রাজনৈতিক সভায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিজেপির মধ্যে যারা ত্রিপুরাকে দারিদ্র্যের পথে ঠেলে দিতে চান, তাদের যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ না বোঝান, তাহলে ভবিষ্যতে আমরাই তাদের সতর্ক করব।”
তিপ্রা মথা নেতৃত্বের দাবি, এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে জনজাতি সমাজের আরও বেশি সংহতি ও শক্তি প্রতিফলিত হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*