পুলিশের অভিযানে হদ্রাই থেকে বাজেয়াপ্ত ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ

গোপাল সিং, খোয়াই, ১৮ অক্টোবর || তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশ অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য। হদ্রাই এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রায় ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ, যার আনুমানিক বাজারমূল্য দশ লক্ষ টাকারও বেশি।
অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, তাঁর সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা। সূত্র অনুযায়ী, এই অভিযানটি একটি সক্রিয় নেশা পাচার চক্রের গতিবিধি নজরে আসার পরই পরিকল্পনা করা হয়।
মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান — “অভিযান সফল হয়েছে, তবে তদন্ত এখনো চলছে। নেশা পাচারের মূল চক্রকে চিহ্নিত ও গ্রেফতার করতে আরও পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনার পর সমগ্র তেলিয়ামুড়া মহকুমা এলাকায় নেশা বিরোধী অভিযানে পুলিশের সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থানের প্রশংসা শুরু হয়েছে। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।
তবে স্থানীয় মহলের একাংশের দাবি, বাজেয়াপ্ত করা ৩৫০০ বোতলের বাইরে আরও বিপুল পরিমাণ নেশা দ্রব্য মজুদ থাকতে পারে—যা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*