৬২ বোতল বিলেতি মদ সহ এক যুবক আটক

গোপাল সিং, খোয়াই, ১৮ অক্টোবর || নেশা বিরোধী অভিযানে সাফল্য এলো খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্ব পুলিশ বাহিনীর। গোপন সংবাদের ভিত্তিতে আজ খোয়াই এয়ারপোর্ট মাঠ সংলগ্ন এলাকায় হানা দিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ৬২ বোতল বিলেতি মদ সহ এক যুবককে আটক করতে সক্ষম হয় সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির পুলিশবাহিনী। বাইক সমেত ধৃত যুবকের নাম মিল্টন দেববর্মা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে খোয়াই শহরে অবৈধ কাগজপত্র এবং হেলমেটবিহীন যে সমস্ত বাইক ঘুরাফেরা বা চলাচল করছে — তাদের বিরুদ্ধে এবার সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির অভিযান শুরু হয়েছে বলে জানালেন ওসি রঞ্জিত সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*