২৩ অক্টোবর রাজ্যজুড়ে বনধের ডাক সিভিল সোসাইটি’র, সরকারী নির্দেশে অফিস থাকবে স্বচ্ছল—চাপে সরকারি কর্মচারীরা

গোপাল সিং, খোয়াই, ২১ অক্টোবর || আগামী ২৩শে অক্টোবর রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার বনধ ডাক দিয়েছে ‘সিভিল সোসাইটি’। তবে বনধের মধ্যেই স্বাভাবিক কাজকর্ম চালু রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর ফলে বিপাকে পড়েছেন সরকারি দপ্তর ও সরকার অধিগৃহীত সংস্থাগুলির কর্মচারীরা।
ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, “২৩ অক্টোবর, ২০২৫ তারিখে সমস্ত সরকারি দপ্তর, সরকার অধিগৃহীত সংস্থা এবং রাজ্য সরকারের আওতাধীন অফিসগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলবে। সমস্ত কর্মচারীকে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।”
এছাড়া, প্রতিটি দপ্তর ও সংস্থাকে কর্মীদের উপস্থিতির বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসন দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। তথ্যসংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, সিভিল সোসাইটি’র তরফে ঘোষিত বনধের মেয়াদ ১২ ঘণ্টা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৪ ঘণ্টা— সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত। বিধায়ক রঞ্জিত দেববর্মা জানিয়েছেন আগরতলায় প্রেসমিট করে জানিয়েছেন, “ত্রিপুরার অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার দাবিতেই এই রাজ্যব্যাপী বনধের ডাক দেওয়া হয়েছে।”
বনধের প্রতি শেষ মুহূর্তে সমর্থন জানিয়েছে এটিটিএফ চিফ চিত্ত দেববর্মা ও তাঁর টিমও। ফলে প্রশাসনের একদিকে বনধ মোকাবিলার প্রস্তুতি, অন্যদিকে সরকারি দপ্তর চালু রাখার নির্দেশ—দু’য়ের মাঝে দোটানায় পড়েছেন সরকারি কর্মচারীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*