রহস্যে ঘেরা ধলাবিলের পুকুর: জলে ডুবেছে মানুষ, না কি সাজানো নাটক? তদন্তে নামল পুলিশ ও এনডিআরএফ

গোপাল সিং, খোয়াই, ২১ অক্টোবর || খোয়াই থানার অন্তর্গত ধলাবিল পালপাড়ায় এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি রাবার বাগানের পাশে থাকা পুকুরপারে একটি জুতো এবং কাছেই ফেলে রাখা একটি সাইকেল দেখে এলাকাবাসীর অনুমান— কেউ হয়তো পুকুরে পড়ে গেছেন।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে এনডিআরএফ-এর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও পুকুরের জলে কোনো দেহ বা জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাবার বাগানটি গোপাল পাল নামে এক ব্যক্তির এবং সংশ্লিষ্ট পুকুরটি সুবোধ শীলের মালিকানাধীন। এলাকাবাসীর একাংশের দাবি, এটি হয়তো পরিকল্পিত একটি ঘটনা—কোনো বেআইনি কর্মকাণ্ড আড়াল করতেই এমন নাটক সাজানো হতে পারে। তবে কী উদ্দেশ্যে, তা এখনও পরিষ্কার নয়।
পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ঘটনাটি পুরোপুরি অনুমাননির্ভর হলেও তদন্তে সামনে আসতে পারে গুরুত্বপূর্ণ সূত্র। ধলাবিলের এই রহস্যময় পুকুর এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*