সাঁচীরামবাড়ীতে জাতীয় সড়ক অবরোধে তিপ্রামথা সমর্থকরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ অক্টোবর || সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘন্টার ত্রিপুরা বনধের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী এলাকায় সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন তিপ্রামথা দলের কর্মী ও সমর্থকেরা। ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।
সিভিল সোসাইটির উদ্যোগে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া জানিয়ে এই বনধের আহ্বান জানানো হয়েছিল। অবরোধস্থলে উপস্থিত সিভিল সোসাইটির এক কর্মী জানান, সরকারের তরফে দাবিগুলি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, রাজ্য সরকার যদি তাদের দাবির প্রতি উদাসীন থাকে, তবে সিভিল সোসাইটি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*