রতনপুরে পথ অবরোধে তিপ্রামথা সমর্থকদের বিক্ষোভ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ অক্টোবর || সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার রাজ্যব্যাপী বন্ধের সমর্থনে রতনপুর এলাকায় পথ অবরোধ করল তিপ্রামথা দলের কর্মী-সমর্থকরা। সকাল থেকেই রতনপুর-বিলোনিয়া সড়কে বসে তারা যান চলাচল বন্ধ করে দেয়, ফলে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সিভিল সোসাইটির কর্মীরা জানান, রাজ্য সরকার তাদের দাবি মানছে না। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে এই আন্দোলন চলছে।
অবরোধের কারণে স্থানীয় জনজীবন ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*