কমলপুর ঘটনার আহতদের দেখতে জিবি হাসপাতালে রঞ্জিত দেববর্মা ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর || বৃহস্পতিবার কমলপুরে সংঘটিত অশান্তির ঘটনায় আহতদের দেখতে শুক্রবার আগরতলার জিবি হাসপাতালে আসেন দ্য সিভিল সোসাইটি অব ত্রিপুরা-র কনভেনার তথা তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিন তিনি হাসপাতালে ভর্তি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
অপরদিকে, আহতদের শারীরিক পরিস্থিতি জানতে সেদিনই জিবি হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সংক্রান্ত তথ্য নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
কমলপুরের সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আহতদের দেখতে হাসপাতালে পৌঁছাচ্ছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*