আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ নভেম্বর || বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চেবরি এলাকায় ঘটে যায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটো এবং একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে স্কুটিতে থাকা দুজন যাত্রী গুরুতরভাবে আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের পরিচয় জানা গেছে — গৌতম দত্ত ও ভবানী দত্ত, দুজনেরই বাড়ি তেলিয়ামুড়ায়। হাসপাতাল সূত্রে জানা যায়, ভবানী দত্তের আঘাত গুরুতর।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
