খোয়াইয়ে অনুষ্ঠিত GMP-র ২৩’তম বিভাগীয় সম্মেলন, গঠিত ৫১ সদস্যের নতুন কমিটি

গোপাল সিং, খোয়াই, ১২ নভেম্বর || গণমুক্তি পরিষদের (GMP) ২৩তম খোয়াই বিভাগীয় সম্মেলন সম্পন্ন হলো উৎসবমুখর পরিবেশে। খোয়াই জেলা পার্টি অফিসে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন GMP কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অঘোর দেব্বর্মা। এরপর উপস্থিত ছিলেন GMP কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেব্বর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেব্বর্মা এবং খোয়াই জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃত্ববৃন্দ।
সম্মেলনে আলোচনার শেষে গঠিত হয় ৫১ সদস্যের নতুন বিভাগীয় কমিটি। নবনির্বাচিত সভাপতি বিশ্বরঞ্জন দেব্বর্মা এবং সম্পাদক সুবোধ দেব্বর্মা।
এই সম্মেলনে সংগঠনের প্রাক্তন নেতৃত্বদের সংবর্ধনা জানানো হয়। বিশেষভাবে সম্মানিত হন প্রয়াত রঞ্জন রায়ের স্ত্রী, যিনি দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের ঐতিহ্য, কৃষি ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখাও নির্ধারণ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*