উইমেন্স কলেজে এনএসএস’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || “সুস্বাস্থ্যই প্রতিটি মানবের একমাত্র সম্পদ”—এই প্রবাদটিকে মূলমন্ত্র করে আগরতলার উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার মাতঙ্গিনী–প্রীতিলতা সভাগৃহে আয়োজিত হয় এক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি।
অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষা শর্বরী নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স কাউন্সিলের সচিব ড. নিবেদিতা ধর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক–অধ্যাপিকারা ও বিপুল সংখ্যক ছাত্রী।
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।
উপস্থিত বক্তারা সুস্বাস্থ্যের গুরুত্ব, শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার উপায় এবং দৈনন্দিন জীবনযাপনে স্বাস্থ্যবিধি অনুসরণের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*