মৎস্য দপ্তরের পর্যালোচনা সভা, রাজ্যে এখনো পূরণ হয়নি মাছের চাহিদা—মন্ত্রী সুধাংশু দাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ২০২৫ সালের দ্বিতীয়বারের মতো মৎস্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার গোর্খাবস্তি মৎস্য দপ্তরের কার্যালয়ে। সভার সভাপতিত্ব করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ত্রিপুরা এখনো মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। রাজ্যের বার্ষিক মাছের চাহিদা প্রায় ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে মাত্র ৮৫ হাজার মেট্রিক টন। ফলে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশসহ অন্যান্য রাজ্য থেকে মাছ এনে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকেও মাছ আসে, তবে তুলনামূলকভাবে সেই পরিমাণ অনেক কম। রাজ্যে মৎস্য উৎপাদন বাড়াতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*