আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে বৃহস্পতিবার বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মোট ৪৯টি আকর্ষণীয় ও সৃজনশীল বিজ্ঞান মডেল উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি প্রতিটি মডেলেই ছিল বৈজ্ঞানিক চিন্তাধারা ও নবীন উদ্ভাবনের ছাপ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনীতে অংশগ্রহণ করা মডেলগুলির মধ্য থেকে পাঁচটি মডেল মহকুমা স্তরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। সেখান থেকেও উত্তীর্ণ হলে মডেলগুলি রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে। রাজ্য স্তরে মনোনীত প্রকল্পগুলি পরে জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে।
দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক প্রদর্শনী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের।
