কৈলাসহরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার-নগদ সহ উধাও চোরেরা

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২৭ নভেম্বর || কৈলাসহর পুরপরিষদের অন্তর্গত DK রোড এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় গৃহের সদস্যরা সবাই বাইরে থাকায় ফাঁকা বাড়ির সুযোগ নেয় চোরের দল।
বাড়ির এক সদস্য হঠাৎ ফিরে এসে দেখতে পান ঘরের তিনটি দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে এলোমেলো জিনিসপত্র, খোলা আলমারি। তখনই স্পষ্ট হয়ে যায় বাড়িতে চুরি হয়েছে।
গৃহকর্তার অভিযোগ, চোরেরা প্রায় এক ভরি স্বর্ণালংকারসহ নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। সন্দেহ করা হচ্ছে, বাড়ির পেছনদিকের বেড়া ভেঙে চোরেরা ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
ঘটনার পরপরই বাড়ির লোকজন কৈলাসহর থানায় বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এদিকে শহরের মধ্যে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু স্থানীয় বাসিন্দা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*