জেলাভিত্তিক ‘পোষণ মাস’ সমাপ্তি অনুষ্ঠান : অঙ্গনওয়াড়ী কর্মীদের হাতে স্মার্টফোন, ২০ জন বেনিফিশিয়ারিকে ভাতা মঞ্জুরি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক “পোষণ মাস” সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোলাইবাড়ি সিডিপিও অফিস প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ ও জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন—এই তিনটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ী সেবাদানকারীদের হাতে স্মার্টফোন বিতরণ করা হয়। কর্তৃপক্ষের মতে, স্মার্টফোন প্রদান কর্মসূচি অঙ্গনওয়াড়ী পরিষেবাকে আরও প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলবে। এর মাধ্যমে শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য আরও দ্রুত নথিভুক্ত করা সম্ভব হবে।
একই মঞ্চে রাজ্য সরকারের মানবিক উদ্যোগ “Chief Minister’s Scheme for Persons with Intellectual Disabilities”-এর আওতায় মনোনীত ২০ জন বেনিফিশিয়ারিকে মাসিক ৫,০০০ টাকার ভাতার Sanction Memo প্রদান করা হয়। মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সুরক্ষা ও সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর PM-JANMAN প্রকল্পের অধীনে এবং রাজ্য সরকারের PVTG দপ্তরের সহযোগিতায় জোলাইবাড়ি আর.ডি. ব্লকের পুতরাহাম পাড়ায় নবনির্মিত অঙ্গনওয়াড়ী সেন্টারের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের PVTG দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতীয়া। সেন্টার উদ্বোধনের মাধ্যমে পুতরাহাম পাড়ার শিশু ও মহিলারা আরও উন্নত পরিষেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লক এডভাইজরি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ, দপ্তরের সিডিপিও দীপক কুমার দেবসহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*