গোপাল সিং, খোয়াই, ০৬ ডিসেম্বর || শনিবার বিজেপি খোয়াই জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিপ্রা মথা পার্টি এবং সিপিআই(এম) দল ত্যাগ করে মোট ১৪ পরিবারের ৬১ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, জেলা সভাপতি বিনয় দেববর্মা এবং জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস।
নেতৃত্বের দাবি, উন্নয়নমুখী রাজনীতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের আস্থা দিন দিন বাড়ছে বিজেপির প্রতি। নতুন যোগদানকারীরা জানান, জনগণের উন্নয়ন ও স্বার্থে কাজ করছে এমন দলকেই তাঁরা সমর্থন করতে চান। আজকের এই যোগদানকে জেলা বিজেপি নেতৃত্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রাপ্তি হিসেবে দেখছেন।
