ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে সদর মহকুমা ভিত্তিক বার্ষিক পুরস্কার বিতরণ ও শিল্পী সম্বর্ধনা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে সদর মহকুমা ভিত্তিক বার্ষিক পুরস্কার বিতরণী, স্কলারশিপ প্রদান ও শিল্পী সম্বর্ধনা অনুষ্ঠান রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সুদৃঢ় চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। শিল্পচর্চা মানসিক বিকাশের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটি, ত্রিপুরা শাখার চেয়ারম্যান বিমল কান্তি রায়, অধ্যাপিকা তুহিনা মন্ডল এবং ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস।
এদিনের অনুষ্ঠানে সদর মহকুমার মোট ১০০ জন অংকন শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিভাবান ১০ জন ক্ষুদে শিল্পীকে স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানটি ঘিরে শিল্পী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*