আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || উৎসবের মরসুমে গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আগরতলার গীতাঞ্জলী ট্যুরিজম গেস্ট হাউজে শনিবার অনুষ্ঠিত হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের বার্ষিক বিশেষ আয়োজন ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’। জমকালো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকি ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময়কার ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং ধনতেরাস উপলক্ষে আয়োজিত ‘চমক ভরা ধনতেরাস’ উৎসবে ত্রিপুরা ও কলকাতার মোট ৬টি শোরুম থেকে যাঁরা গয়না কিনেছিলেন, তাঁদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে ৫ জন ভাগ্যবান গ্রাহককে মেগা ড্র পুরস্কার হিসেবে স্কুটি প্রদান করা হয়।
স্কুটি জয়ী ৫ জন ভাগ্যবান হলেন—
তপশ্রী দেব (H1827), দীপক ভট্টাচার্য (J1911), কুকিলা কলাই (M2603), অংশ সাহা (E1018) এবং দীপান্বিতা রানা (SPLC8)।
অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল বর্তমানে চলমান ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’-এর দ্বি-পাক্ষিক লাকি ড্র। এই ড্র-এ ২টি নবদম্পতি যুগল ৪ দিন ৩ রাতের সিমলা ও জয়পুর মধুচন্দ্রিমা প্যাকেজ জিতে নেন। বিজয়ীদের নাম ঘোষণা করা হয় মেগা লাকি ড্র বিজয়ীদের হাতেই।
‘শুভ বিবাহ উৎসব’-এর লাকি ড্র বিজয়ীরা হলেন—
সুনীল সরকার (A1727) – সিমলা প্যাকেজ এবং
ঝরনা সোম (A1501) – জয়পুর প্যাকেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “‘স্বর্ণ সম্ভার’ উৎসবের ২৩তম সংস্করণ এবং ‘চমক ভরা ধনতেরাস’-এর ২০তম বর্ষের এই উদযাপন আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গ্রাহকদের ভালোবাসা ও সহযোগিতাতেই এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও উন্নত পরিষেবা, গুণগতমান ও ন্যায্য মূল্যে গ্রাহকদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সংস্থার আরেক ডিরেক্টর অর্পিতা সাহা জানান, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে ‘শুভ বিবাহ উৎসব ২০২৫’। এই উৎসবে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি তিনি বিগত সমস্ত আয়োজন সফল করার জন্য গ্রাহকবন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’, যা আগামী দিনে আরও বড় পরিসরে উৎসব ও বিবাহের মরসুম উদযাপনের বার্তা দিয়ে গেল।
