আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || রাজধানীর শিশু উদ্যানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন জাতীয় যুব দিবস হিসেবে উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সাত রামনগরের বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দজি মহারাজ এবং প্রখ্যাত বিচারপতি স্বপন দাস। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শ, যুবসমাজের প্রতি তাঁর আহ্বান ও দেশ গঠনে যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে মানবসেবায় আত্মনিয়োগ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
